Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, June 01, 2022

শিক্ষকের হাতের কবজি কেটে দিলো কিছু দুষ্কৃতি

ঢাকাঃ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো শিক্ষাজগৎ। অভিযোগ উঠেছে, কুষ্টিয়ার সদর উপজেলায় এক কলেজ শিক্ষকের ডান হাতের কব্জি কেটে দিয়েছে কিছু দুষ্কৃতি। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে। কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

 জানা গেছে, শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস(৫২) কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার বাসিন্দা। পুলিসসূত্রে জানা গেছে, কলেজ থেকে শহরে ফেরার পথে ২০ থেকে ২৫ জন তোফাজ্জেল বিশ্বাসের ওপর হামলা চালায়। মঙ্গলবার দুপুর ২টার নাগাদ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলী হোসেন বলেন, কী কারণে তার ওপর এ হামলা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে, কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, প্রানো কোনো ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের ধরার চেষ্টা করছি।

No comments:

Post Top Ad

Pages