ফিলাডেলফিয়া: এবার বন্দুকবাজির জোড়া ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে ৬ জন নিহত এবং আরও দুই ডজন আহত হয়েছে। এই ঘটনা আবার প্রমান করলো, গুলি চালিয়ে এই গণহত্যা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ।
ফিলাডেলফিয়ায় শনিবার এবং টেনেসির চ্যাটানুগায় রবিবারের এই দুটি গুলির ঘটনা। শনিবার মধ্যরাতের কিছু আগে ফিলাডেলফিয়ার ব্যস্ত সাউথ স্ট্রিট, বার এবং রেস্তোরাঁয় ভরা এলাকাতে একাধিক বন্দুকধারী গুলি চালায়। দু'জন পুরুষ এবং একজন মহিলা নিহত হয়েছেন, কর্মকর্তারা বলেছেন, মৃতদের মধ্যে দুজন এবং আহতদের সকলেই সাধারণ মানুষ।
সিসিটিভির একটি ২২-সেকেন্ডের ক্লিপে দেখা গেছে, গুলি চালানোর সময় জনাকীর্ণ রাস্তায় আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে সাধারণ পথচারীরা। কী নির্মমভাবে সাধারণ পথচারীদের উপর গুলি চালানো হয়, ক্লিপটিতে তা পরিস্কার। ক্লিপটিতে কোনো অডিও ছিল না। একইভাবে চ্যাটানুগা, টেনেসিতেও গুলি চালানো হয় সাধারণ মানুষের উপর।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, June 06, 2022
আবার বন্দুকবাজিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এবং টেনেসিতে নিহত ৬
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment