ব্র্যান্ডনঃ চুরি করা ট্রাক নিয়ে এটিএম মেশিন চুরিকে আটকালো পুলিশ। জানা যায় একট ট্রাক দোকানের ভিতরে যেখানে এটিএম মেসিন আছে সেখানে ঢোকে। ট্রাকটি যখন চলে যায়, দেখা যায় এটি এটিএমটিকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে তারা ভোর ৪.১৪ মিনিটে লিন্ডেল ড্রাইভের ২000 ব্লকের একটি জায়গা থেকে বিপদবার্তা পায়। সঙ্গে সঙ্গে সেখানে রওনা দেয় পুলিশের গাড়ি। দেখা যায়, ট্রাকটি ফার্গুসন রোড ধরে ডানদিকে মোড় নেওয়ার চেষ্টা করে। তারপর দক্ষিণ খাদে গিয়ে একটি খাঁড়ির তীরে আটকে যায়।
পুলিশ ছুটে গিয়ে ২৭ বছর বয়সী এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। কিন্তু তার সঙ্গী বছর ৩৪ এর এক ব্যাক্তি পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, রাতের কোন এক সময় ভিক্টোরিয়া এভ ইস্টের ৪৮00 ব্লকের একটি দোকান থেকে ট্রাকটি চুরি করে তারা।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, June 07, 2022
ব্র্যান্ডনে ট্রাকে বেঁধে এটিএম মেশিন চুরি চেষ্টা, গ্রেপ্তার দুই ব্যক্তি
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment