Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, June 28, 2022

ইউক্রেন মলে রাশিয়ার 'ঘৃণ্য' হামলা 'যুদ্ধাপরাধ': জি-৭

 


ইউক্রেনের একটি শপিং মলে রাশিয়ার 'ঘৃণ্য' ক্ষেপণাস্ত্র হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে ঘোষণা করেছে গ্রুপ অব সেভেন (জি-৭) বিশ্ব নেতারা।

নিউজ ডেস্কঃ সোমবার মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকে মিসাইল হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ডিমিট্রো লুনিন। জনাকীর্ণ মলে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আরও প্রায় ৫০ জন আহত হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। জি-৭ নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন 

জি-৭ ২০২২  জার্মান প্রেসিডেন্সির অফিসিয়াল টুইটার একাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে নেতারা বলেন, "আমরা, জি-৭ এর নেতারা, ক্রেমেনচুকের একটি শপিং মলে ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানাই।" সেখানে আরও বলা হয় "নিরীহ বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে আক্রমণ একটি যুদ্ধাপরাধ। 'রাশিয়ার প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিনকে  এর জন্য দায়ী করা হবে। ১২৪ দিন ধরে চলা রাশিয়ার "অযৌক্তিক  যুদ্ধের" মধ্যে ইউক্রেনের প্রতি তাদের "অবিচল সমর্থন" দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতারা। বলা হয়, "যতদিন সময় লাগে ততদিন আর্থিক, সামরিক ও মানবিক সহায়তা প্রদান চালিয়ে যাওয়া হবে।“

No comments:

Post Top Ad

Pages