Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, June 28, 2022

মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল ৪ তলা বহুতল, ধ্বংসস্তূপে চাপা পড়ে ২০-২৫ জন

 

মুম্বাইঃ সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের মুম্বাইয়ের নায়েক নগরে একটি চারতলা ভবন ধসে পড়ে  আহত হয় প্রায় ১৯ জন। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ চাপা পড়ার সম্ভাবনা রয়েছে। ক্যাবিনেট মন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটির বাসিন্দাদের  বিএমসির তরফে একটি নোটিশ দেওয়া হয়েছিল, যা সত্ত্বেও তারা এটি খালি করেনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ২০-২৫ জন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকতে পারেন। ঘটনাস্থলে দমকলের একটি দল ও পুলিশ রয়েছে। আদিত্য ঠাকরে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

No comments:

Post Top Ad

Pages