কলকাতাঃ দেশের নারীরা যখন নানা ক্ষেত্রে তাদের পারদর্শিতা দেখাচ্ছেন। সরকারী ও বেসরকারী ক্ষেত্রে তাদের জায়গা করে নিচ্ছেন, ঠিক সেই মুহুর্তে বর্ধমান জেলার কেতুগ্রামের ঘটনা সকলের কাছে আবার প্রশ্ন তুলে দিল, মহিলাদের অবস্থান নিয়ে। কেতুগ্রামের এক মহিলা সরকারী চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু তা সহ্য হয়নি তার স্বামীর। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো বলে অভিযোগ করেছেন ওই মহিলার প্রতিবেশীরা। তাই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেললেন স্ত্রীর হাত। তারপর কাটা হাত বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে গেলেন হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় দূর্গাপুরের হাসপাতালে ভর্তি ওই মহিলা। স্বামী পলাতক।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment