Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, June 06, 2022

ইউক্রেনে রাশিয়ান জেনারেল নিহত

নিউজ ডেস্কঃ রুশ জেনারেল রোমান কুতুজভ পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বলে রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম জানিয়েছে। রাশিয়ান সামরিক বাহিনীর কুতুজভ হলেন ইউক্রেনে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহত চতুর্থ রুশ জেনারেল। রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান মিডিয়ার যুদ্ধ সংবাদদাতা আলেকজান্ডার স্লাদকভ বলেছেন, "জেনারেল নিজেই সৈন্যদের আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন।“ ইউক্রেনীয় নৌ পদাতিক অফিসার দিমিত্রি ইভানভের মতে, কুতুজভ স্ব-ঘোষিত ডোনেটস্ক পিপলস রিপাবলিক প্রথম আর্মি কর্পসের কমান্ড করেছিলেন। ইভানভ ফেসবুকে লিখেছেন, কুতুজভ তার সৈন্যদের রবিবার দোনেৎস্ক অঞ্চলের একটি বসতিতে আক্রমন করার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি নেতৃত্ব দিতে বাধ্য হন"।

No comments:

Post Top Ad

Pages