Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, June 29, 2022

আমেরিকাঃ সান অ্যান্টোনিওতে ১৮ চাকার গাড়ির ভিতরে ৪৬ জন অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে

নিউজ ডেস্কঃ টেক্সাসের সান অ্যান্টোনিওতে পরিত্যাক্ত একটি ১৮ চাকার গাড়িতে কমপক্ষে ৪৬ জন অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এটা একটা অভিবাসী পাচারের মারাত্মক ঘটনা। গাড়িতে এয়ার-কন্ডিশনার ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান চার্লস হুড। কমপক্ষে ১৬ জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। সান অ্যান্টোনিও মেয়র রন নিরেনবার্গ জানান, "এটি একটি ভয়াবহ মানবিক ট্র্যাজেডির চেয়ে কম কিছু নয়।" এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে, তবে তারা কীভাবে এই মামলার সাথে যুক্ত তা স্পষ্ট নয়। সান অ্যান্টোনিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবিষ্কৃত পরিত্যক্ত গাড়িটিতে যাদের পাওয়া গেছে, তারা তাপের ক্লান্তিতে ভুগছিলেন বলে জানিয়েছে সান অ্যান্টোনিও ফায়ার ডিপার্টমেন্ট।

No comments:

Post Top Ad

Pages