Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, July 26, 2022

ইডি দপ্তরে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদঃ ধর্ণায় বসায় গ্রেপ্তার রাহুল সহ ৫০ সাংসদ

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আজ ইডি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ইডি দপ্তর । আধিকারিকরা জানিয়েছিলেন, তদন্তকারী অফিসাররা তাঁদের বয়ান রেকর্ড করার জন্য তাকে আজ হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।। ঠিক ছিল দুপুরের দিকেই ইডি দপ্তরে যাবেন সোনিয়া ও রাহুল গান্ধী। সেইমতো, মধ্যাহ্নভোজের বিরতির পর ফের ইডি দফতরে পৌঁছে যান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। মঙ্গলবার সকাল ১১টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, যা চলে দুপুর দেড়টা পর্যন্ত। একইসঙ্গে রাহুল গান্ধী দলের সাংসদদের নিয়ে বিজয় চকের কাছে ধর্নায় বসেন জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে ৷ এরপরই তাঁকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ ৷ রাহুল ছাড়াও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল, শক্তিসিংহ গোহিল-সহ ৫০ জন সাংসদকে আটক করা হয়েছে। টুইট করে কংগ্রেস জানিয়েছে, এই সাংসদদের পুলিশ অচেনা জায়গায় নিয়ে যাচ্ছে। এই সমস্ত কংগ্রেস সাংসদরা সংসদ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করতে যাচ্ছিলেন।

No comments:

Post Top Ad

Pages