Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 25, 2022

মস্কোতে দাবা টুর্নামেন্ট চলাকালীন ৭ বছরের বালকের আঙুল ভেঙ্গে দিল রোবট

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মস্কোতে একটি দাবা টুর্নামেন্ট চলাকালীন সাত বছরের এক দাবা খেলুড়ের আঙুল ভেঙে দেয় রোবট। ঘটনাটি ঘটেছে রাশিয়ার মস্কোতে একটি ওপেন দাবা টুর্নামেন্টে। জানা গেছে, রোবটটি শিশুটির চাল দেওয়ার প্রয়োজনীয় সময়ের জন্য অপেক্ষা না করে নিজে চাল দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। মস্কো দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভকে উদ্ধৃত করে রাশিয়ার টিএএসএস বার্তা সংস্থা বলেছে, 'রোবটটি শিশুটির আঙুল ভেঙে দিয়েছে- এটা অবশ্যই খারাপ। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, 'উন্নত রোবট মানবজাতিকে ধ্বংস করে দেবে এমন সব ভাবনা মিথ্যা। রোবটটি রোবোটিক্সের আইন লঙ্ঘন করেছে ঠিকই, কিন্তু মানবজাতিকে ধ্বংস করবে না। লাজারেভ টিএএসএসকে বলেছেন, যে শিশুটির তাড়াহুড়ো করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রোবটটি আমরা ভাড়া নিয়েছিলাম। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই। যাইহোক, শিশুটি পরের দিন খেলতে সক্ষম হয়েছিল এবং টুর্নামেন্টের শেষ দিনগুলি শেষ করতে সক্ষম হয়েছিল।

No comments:

Post Top Ad

Pages