Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 25, 2022

সম্বলপুর ডিভিশনের কোলাগাঁও জঙ্গল থেকে উদ্ধার ২টি হাতির দগ্ধ দেহাবশেষ

ভুবনেশ্বর: ওড়িশার আথাগড় সম্বলপুর ডিভিশনের ধামা রেঞ্জের অন্তর্গত কোলাগাঁও জঙ্গল থেকে দুটি হাতির পোড়া কঙ্কালের দেহাবশেষ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই ঘটনা আবিষ্কার করেছে। হাতিগুলিকে দাঁতের লোভে শিকার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। 

শনিবার সরকারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সুভেন্দু মল্লিকের উপস্থিতিতে এসটিএফ-এর একটি দল এই আধপোড়া মৃতদেহগুলি উদ্ধার করে। এসটিএফ দলের হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগের কার্যকারিতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এই বছর আথাগড় বিভাগে পাঁচটি হাতির মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়া এবং এই বিষয়ে একাধিক বনকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় সমালোচনার মুখোমুখি হয়েছিল বনদপ্তর। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহগুলির নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বয়স, লিঙ্গ, মৃত্যুর সময় ও মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক বিবরণ ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যেতে পারে বলে জানা গেছে।
ছবি সৌজন্যঃ দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post Top Ad

Pages