Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 25, 2022

এ আই এম এস এ এলেন পার্থঃ শুরু মেডিক্যাল চেক আপ




ভুবনেশ্বর, ভয়েস ৯ঃ
অবশেষে ভুবনেশ্বরের এ আই এম এস এ পৌছালেন পার্থ চট্টোপাধ্যা। ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ এখানে গঠিত হয়েছে, ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড। আদালতের নির্দেশে বিকাল ৩ টের মধ্যে দিতে হবে রিপোর্ট। এদিকে আজ কিছু বিক্ষোভকারী পার্থ চট্টপাধায়কে এখানে নিয়ে আসা নিয়ে বিক্ষোভ দেখায়। পরে, পুলিশ ওদের হাসপাতালে সামনে থেকে সরিয়ে দেয়। আজ সকাল ১০ টার আগেই ভুবনেশ্বরে ল্যান্ড করলো পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যাহের এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরের বাইরে প্রস্তুত ছিল আর একটি অ্যাম্বুলেন্স। পার্থবাবুকে নিয়ে সেই অ্যাম্বুলেন্স রওনা দেয়   বিমানবন্দর থেকে বেশ দূরে এ আই এম এস এর উদ্দেশ্যে। 

ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ তাকে এখানে ভর্তি করে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। তৈরি হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। এই মেডিক্যাল বোর্ডে আছেন ভুবনেশ্বর এ আই এম এস এর কার্ডিওলজি, নেফ্রোলজি, রেস্পিরেটরি মেডিসিনের চিকিৎসক এবং এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল। তারা পার্থবাবুকে পরীক্ষা করে একটি মেডিক্যাল রিপোর্ট তৈরি করবেন। রবিবার ক্যালকাটা হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নির্দেশ দিয়েছিল, এস এস সি চাকরি কেলেঙ্কারিতে জড়িত পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সোমবার ভোরেই এয়ার অ্যাম্বুলেন্সে করে এইমস ভুবনেশ্বরে নিয়ে যেতে হবে। সেইমতো তাকে সকাল ৮ তার আগেই দমদম এয়ারপোর্টে নিয়ে আসা হয় এস এস কে এম হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে। তার সঙ্গে আছেন ইডি আধিকারিক, এস এস কে এম এর চিকিৎসকও।

 

ভিডিও সৌজন্যঃ এ এন আই

No comments:

Post Top Ad

Pages