কার্গিল দিবসের আগাম শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। তিনি বলেন, এক আদিবাসী গরিব পরিবার থেকে আজ আমি এই পদে। গরিবরা স্বপ্ন দেখতে পারে, তা পূরণও করতে পারে। ভারতের নিজস্ব একটা সংষ্কৃতি আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা লড়াই করেছেন, তাদের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই সংগ্রামে ভূমিকা নিয়েছে আদিবাসী সমাজও। আমার জন্ম যে সমাজে হয়েছে, যে জনগোষ্ঠী দীর্ঘ লড়াই এর মধ্য দিয়ে এগিয়েছে।
তিনি বলেন, ডিজিটাল জগতে পা রেখেছে ভারত। ভারতের যুবকদের এখানে বিরাট ভূমিকা আছে। তিনি বলেন, দেশের সমস্ত ক্ষেত্রে যেন মেয়েরা যুক্ত হতে পারে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভারত একটা বড় ও প্রধান ভূমিকা নিয়েছে। তিনি বলেন, আমি নিষ্ঠার সঙ্গে আমার কাজ করবো। সবাই মিলে গড়ে তুলব আত্মনির্ভরশীল ভারত।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment