Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 03, 2022

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার শহরে বিস্ফোরণনিহত ৩, আহত বহু

এতে কমপক্ষে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ৩৯টি বেসরকারি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউজ ডেস্কঃ ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরে এক বিষ্ফোরণে কমপক্ষে তিন জন নিহত এবং প্রায় ৫০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করে বলেছেন, কমপক্ষে ১১ টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ৩৯ টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মধ্যে পাঁচটি ধ্বংস হয়ে গেছে।এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই বিষ্ফোরণের ঘটনায়, কমপক্ষে চারজন আহত হয়েছে এবং ১০ বছর বয়সী একটি ছেলেসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গ্ল্যাডকভ। বেলগোরোদ, ইউক্রেনের সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে প্রায় ৪০০,০০০ জনংখ্যার একটি শহর। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আগ্রাসন শুরু করার পর থেকে বেলগোরোদ ও ইউক্রেনের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলে হামলার অসংখ্য খবর পাওয়া গেছে। যদিও মস্কো কিয়েভকে এই হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে। ইউক্রেন পূর্ববর্তী হামলার দায় স্বীকার করেনি, তবে এই ঘটনাগুলিকে রাশিয়ার আগ্রাসনের জন্য প্রতিদান এবং "কর্ম" হিসাবে বর্ণনা করেছে। মস্কো ইউক্রেনকে নিরস্ত্র করতে এবং ফ্যাসিবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য তাদের কর্মকাণ্ডকে "বিশেষ সামরিক অভিযান" বলে অভিহিত করেছে।

No comments:

Post Top Ad

Pages