নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ সুপ্রিম কোর্ট পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে ৪ মাসের কারাদন্ড এবং ২০০০ টাকা জরিমানা করেছে। উল্লেখ্য, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট মালিয়াকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে, কারণ তিনি আদালতের আদেশ লঙ্ঘন করে তার সন্তানদের ৪০ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরের বিষয়টি আদালতকে জানান নি।
সুপ্রিম কোর্ট মালিয়াকে চার সপ্তাহের মধ্যে সুদ সহ ৪০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত জমা দিতে বলেছে এবং যদি তিনি তা করতে ব্যর্থ হন তবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
২০১৬ সালের মার্চ মাস থেকে যুক্তরাজ্যে বসবাসরত মালিয়াকে ২০১৭ সালের ৯ মে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ২০২০ সালের ৩১ আগস্ট তার রিভিউ আবেদন খারিজ হয়ে যায়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, July 11, 2022
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment