Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, July 20, 2022

আজ কলকাতা হাইকোর্ট আবার জানালো, 'ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা পুলিশের নেই'

নিজস্ব প্রতিনিধিঃ ২০২০ সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংসু বসাক নির্দেশ দিয়ে বলেছিলেন ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা পুলিশের নেই। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ। কলকাতা হাইকোর্টে আবেদনকারী প্রিয়শা ভট্টাচার্যকে ড্রাইভিং লাইসেন্স ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়ে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা পুলিশের নেই। জানা গেছে, ২০২২ সালের ১৯ মে প্রিয়শা ভট্টাচার্য আলিপুর বাড়ি ফিরছিলেন। এই সময় উচ্চ গতিতে গাড়ি চালানোর অভিযোগে তাঁর গাড়ি আটকে দেয় ট্রাফিক পুলিশ। পুলিশ তার লাইসেন্সও বাজেয়াপ্ত করে। কিছুদিন পর পুলিশের কাছে ই-মেইল করে ড্রাইভিং লাইসেন্স ফেরত দেওয়ার অনুরোধ করেন তিনি। কিন্তু পুলিশ জানায় তাঁর ড্রাইভিং লাইসেন্স ৯০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। আইনজীবী ফিরোজ এডুলজি এবং অমৃতা পাঁজা মৌলিকের মাধ্যমে প্রিয়শা উচ্চ আদালতে আবেদন করেছিলেন। মোটর ভেহিকেলস অ্যাক্টের কয়েকটি ধারা এবং আগের রায়গুলি উদ্ধৃত করে, আদালতে বলা হয়েছিল পুলিশ লাইসেন্স বাজেয়াপ্ত করলেও এটি মোটর ভেহিকেলস বিভাগের কাছে হস্তান্তর করা উচিত ছিল। লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে কিনা তা মোটর ভেহিকেলস বিভাগ সিদ্ধান্ত নেবে। বিচারপতি ভট্টাচার্য সেই যুক্তি বহাল রেখে পুলিশকে দু'সপ্তাহের মধ্যে প্রিয়শার লাইসেন্স ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

No comments:

Post Top Ad

Pages