Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 31, 2022

বাংলাদেশে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ১১ শিক্ষক-শিক্ষার্থীর

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় একটি লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীবাহী মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে চারজন শিক্ষক ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বড়তাকিয়া রেল স্টেশনের উত্তরে খৈয়াছড়ি ঝরনার পাশে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা হাটহাজারী উপজেলার জোগীরহাট এলাকার আর অ্যান্ড জে প্লাস কোচিং সেন্টারের শিক্ষার্থী ও শিক্ষক। ঝরনা দেখতে আজ ভোরে কোচিং সেন্টার এসএসসি পরীক্ষার্থী হিসাম, আয়াত, শওকত, মারুফ, তাসমির, হাসান, প্রথম বর্ষের ছাত্র ইমন, রিদয়, মাহিন, কোচিং সেন্টারের শিক্ষক জিসান, রেদোয়ান, সজীব ও রাকিবসহ ১৮ জন মাইক্রোবাস নিয়ে বের হন। ফেরার পথে প্রাণ যায় ১১ জনের। দুর্ঘটনায় আহত ৭ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তারা হলেন- মাইক্রোবাসের হেল্পার তৌকিদ ইবনে শাওন, শিক্ষার্থী তছমির পাভেল, মোহাম্মদ সৈকত, তানভীর হাসান হৃদয়, আয়াত ও মোহাম্মদ ইমন। চমেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
বড়তাকিয়া রেল স্টেশনের উত্তরে অরক্ষিত রেল ক্রসিং দিয়ে মাইক্রোবাসটি যাওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়। পূর্বাঞ্চলের রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে ওঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।

No comments:

Post Top Ad

Pages