Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 01, 2022

শ্রাবণ মাসে ডিজে বাজিয়ে জল্পেশের শিবি-মন্দিরে জল ঢালতে গিয়ে ১০ জনের মর্মান্তিক মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ শ্রাবণ মাসে ডিজে বাজিয়ে জল্পেশের শিবি-মন্দিরে জল ঢালতে গিয়ে ১০ জনের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে কোচবিহারের শিতলকুচি থেকে জলপাইগুড়ি জেলার জল্পেশের রাস্তায়। জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা জেনারেটরের বিদ্যুতে তড়িতাহত হয়ে ১০ জনের মৃত্যু হয়। য়াহত ১৬ জনকে জলপাইগুড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পিকআপটিতে ২৭ জন ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পিকআপের পিছনের অংশে বসানো জেনারেটরের (ডিজে সিস্টেম) তারের কারণেই এই ঘটনা ঘটেছে। মাথাভাঙ্গার এসপি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের জলপাইগুড়ির হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এএসপি জানান, পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালককে খুঁজে বের করা হচ্ছে, যাতে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়।

No comments:

Post Top Ad

Pages