নিজস্ব প্রতনিধি, নতুন দিল্লিঃ দিল্লিতে নাবালিকাদের ধর্ষণের তিনটি পৃথক ঘটনা প্রকাশ্যে এসেছে বলে সোমবার জানিয়েছে পুলিশ। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং অন্য দুই অভিযুক্তের সন্ধান চলছে।
প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার লক্ষ্মী নগরে যেখানে সাত বছরের এক বালিকাকে যৌন হেনস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, মেয়েটি তার বাড়ির বাইরে খেলছিল, যখন অভিযুক্ত তার কাছে আসে এবং তাকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় যেখানে সে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। তদন্তকালে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরেকটি যৌন হয়রানির ঘটনায় ২১ বছর বয়সী এক ছেলে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উভয় পরিবার একই বাড়িতে বাস করত। মেয়েটির কাউন্সেলিং করা হয়েছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করে, পকসো আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির জয়তপুর এলাকায় যেখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে পরিবারের এক সদস্য। কিশোরীর পরিবারের অভিযোগ, বাড়িতে একা থাকার সময় মেয়েটির বাবার শ্যালক তাকে ধর্ষণ করে। এমনকী, ঘটনার ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment