ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ২০১৭ সাল থেকে নিষিদ্ধ, চীনা মাঞ্জায় দিল্লির এক বাইক আরোহির গলা কেটে মৃত্যু হয়েছে। সোমবার হায়দারপুর ফ্লাইওভারে এই ঘটনাটি ঘটে। রোহিনীর বাসিন্দা সুমিত কুমার নামে এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। বাইকে করে যাওয়ার সময় চীনা মাঞ্জয় তার গলা কেটে যায়।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পশ্চিম) ঊষা রঙ্গনানি জানিয়েছেন, মৌর্য এনক্লেভ থানায় হায়দারপুর ফ্লাইওভারে চীনা মাঞ্জা দেওয়া সুতোয় আহত ব্যক্তিকে দ্রুত সরোজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে 'মৃত' বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তারা ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ (অবহেলায় মৃত্যু) ধারায় মামলা দায়ের করেছে এবং মামলার তদন্ত চলছে। অতীতেও বেশ কয়েক জন বাইক আরোহির মৃত্যু ঘটেছে এইভাবেই। তদন্তের সময়, মৃতের বাবা জানান যে তার ছেলে সুমিত মোটরসাইকেলে করে বুরারি থেকে বাড়ি ফিরছিল এবং যখন সে হায়দারপুর ফ্লাইওভারের কাছে পৌঁছায়, তখন একটি ঘুড়ির সুতো তার গলা কেটে দেয়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment