Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, July 26, 2022

পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

নিজস্ব প্রতিনিধিঃ এস এস সি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিত্ব থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়ে কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল একটি চিঠি লিখেছেন। অধীরবাবু লিখেছেন, ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত পার্থবাবু শিক্ষামন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, যে ঘটনা রাজ্যের সব মানুষই জানেন। এছাড়া, মহামান্য আদালতের নির্দেশে তদন্তও চলছে। এই পরিস্থিতে আমি প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যাওকে মন্ত্রীসভা থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

No comments:

Post Top Ad

Pages