Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 25, 2022

যদি কেউ অপরাধ করে থাকে এবং তা প্রমান হয় তাহলে তাকে যাবজ্জীবন কারাদন্ড দিনঃ মমতা

নিজস্ব প্রতিনিধিঃ পার্থ চ্যাটার্জী গ্রেপ্তার হবার পর এই প্রথম প্রকাশ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধায় জানালেন, যদি কেউ অপরাধ করে থাকে এবং তা প্রমান হয় তাহলে তাকে যাবজ্জীবন কারাদন্ড দিন। জীবন ভোগ করার জন্য রাজনীতি করিনি। আমি মনে করি রাজনীতি মানেই ত্যাগ। স্কুলে অনেক ছেলেই পড়ে, একইরকম জামাও পড়ে। তাহলে সবাই কি এক হবে? তিনি বলেন, এক গাছে আম আর আমরা কি হয়? আমি দূর্নীতিকে সাপোর্ট করিনা। আমি ভলেন্টারী সার্ভিস করি। আমি বঞ্চিত চাকরী পার্থীদের জন্য পোস্ট সৃষ্টি করে দিলাম। তিনি আত্মসমালোচনা করে বলেন, আমি জেনে শুনে কোন অন্যায় করিনি। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, সিপিএম বিজেপি কলকাতার টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে আমার ছবি জুড়ে প্রচার করছে। তিনি বলেন, আমি মাইনে নিইনা। কেউ যদি বলে, কোথা থেকে টাকা পাই? আমি বই লিখি, ছবি আকি। আর বই থেকে আমি যে রয়ালটি পাই, তা অনেকেই পাননা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সরকারী অনুষ্ঠাঙ্কে তিনি রাজনৈতিক সম্মেলনে পরিণত করেছেন। গত তিন দিন পর তিনি মুখ খুলেছেন। তিনি বুঝে গেছেন, বাংলার মানুষের কাছে তিনি ও তার দল মুখ দেখাতে পারবেন না। আমরা জানি, মুখ্যমন্ত্রীর ছবি কারা কিনেছে।

No comments:

Post Top Ad

Pages