Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, July 26, 2022

দুর্গাপুজোর সময় মদন মিত্র তার নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মদন মিত্র মানেই বিতর্ক, মদন মিত্র মানেই 'চির সবুজ' আর এখন সকলেই জানেন মদন মিত্র মানেই লক্ষ লক্ষ ফলোয়ার। আমি বাস্তবের ফলোয়ারের কথা বলছিনা, বলছি ফেসবুক আর ইন্সটাগ্রামের ফলোয়ারের কথা। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদিনই তাঁর 'অনুগামীর' সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জানা গেছে, মাত্র চার মাস আগেই ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেই সফল মদন মিত্র। বাস্তবের মতোই এই ভার্চ্যাল জগতেও তার অনুগামীর সংখ্যা দিন দিন অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠছে। জানা গেছে,মদনের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বুধবার ইনস্টাগ্রাম তাঁর অ্যাকাউন্টকে 'ভেরিফায়েড' বলে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইউটিউব তাঁর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। তাদের একটি প্রস্তাবও পছন্দ হয়েছে মাদনবাবুর। জানা গেছে, সেই প্রস্তাবে বলা হয়েছে, মদন মিত্রের উচিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে ইউটিউবে ব্লগ তৈরি করা। জানা যাচ্ছে, তিনি এতে রাজি। মদন মিত্র জানিয়েছেন, এবারের দুর্গাপুজোর সময় তিনি তাঁর নতুন গানের অ্যালবাম 'ওহ লাভলি পার্ট ২' প্রকাশ করতে চলেছেন। মদন বলেন, 'ওহ লাভলি পার্ট ২ মুক্তি পাবে দুর্গাপুজোর আগেই। শুটিং ও অন্যান্য কাজ শেষ, এবার আমি এই অ্যালবামটি একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করব।

No comments:

Post Top Ad

Pages