Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, July 21, 2022

আমরা জাত দেখে চাকরি দিই না। যারা চাকরি পাবনে তারা নিজেদের যোগ্যতাতেই পাবেনঃ মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ 'সিপিএম তাদের পার্টি কাগজের সাংবাদিকদের স্ত্রীদের শিক্ষকতার চাকরি দিয়েছিল। আমরা যদি ভুল করি, নিশ্চয় সেটা শুধরে নেবো। রাজ্যে এখন শিক্ষকদের জন্য ১৭০০০ চাকরি রেডি আছে। মমতা ব্যানার্জী এদিনের সমাবেশে বলেন, আমরা জাত দেখে চাকরি দিই না। যারা চাকরি পাবনে তারা নিজেদের যোগ্যতাতেই পাবেন। সম্প্রতি নিত্য-প্রয়োজনীয় কিছু জিনিষের উপর জিএসটি চাপানোর সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, বিজেপি এবার মুড়িতেও জিএসটি বসিয়েছে। বিজেপির বন্ধুরা কি মুড়ি খাবেন না? মিষ্টি, চিড়ে,দই, লস্যি,বাতাসা সবেতেই জিএসটি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সব জিনিষের মূল্য বাড়ছে। গ্যাস, ডিজেল, পেট্রোল। আর কমছে টাকার দাম। একের পর এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে। কোল ইন্ডিয়া বন্ধ। এখন, ওরা টোপ দিচ্ছে অগ্নিপথের। সেনাবাহিনীকে বঞ্চিত করে ঘুরপথে ক্যাডার তৈরি? রাজ্য থেকে একাধিক ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের কী দেয়? বহু টাকা আমাদের পাওনা। দিচ্ছে না।

No comments:

Post Top Ad

Pages