রজত সেন, কলকাতাঃ মমতা ব্যানার্জী এদিন বলেন,আমিি দেখতে চাই, কর্মীরা সাইকেলে ঘুরবে, বিধায়করা হেটে যাবে আর সাংসদরা রিক্সায় চেপে মানুষের কাছে যাবে। মনে রাখবেন, মানুষের সঙ্গে থাকতে হবে।তিনি পুজোর আগে পর্যন্ত বেশ কিছু প্রোগ্রামের কথা ঘোষণা করে বলেন,আগামি ২৮ আগস্ট টিএমসিপি র প্রোগ্রাম হবে না। হবে ২৯ আগস্ট। ছাত্র দিবসের প্রতীষ্ঠা দিবস। ১৪ আগস্ট আপনারা এলাকায় এলাকায় প্রোগ্রাম করুন। তিনি কর্মীদের বলেন, এবারে দূর্গাপূজা ভালোভাবে করতে হবে, কারণ আমাদের পুজো ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে।
কর্মী ও নেতাদের সতর্ক করে বলেন, বেশ কিছু অভিযোগ আসছে। দলের জন্য জোর করে টাকা তুলবেন না। মনে রাখবেন, ব্যাক্তির চেয়ে দল বড়ো।
এদিনের সমাবেশে তিনি বলেন, উপজাতিদের অধিকার নিয়ে কেন্দ্র কিছুই করবে না। তাই আগামি দিনে তৃণমূল দিল্লি যাবে। তিনি চ্যালেঞ্জ করে বলেন ২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment