ভয়েস ৯, নিউজ ডেস্কঃ চীনের নতুন মহাকাশ স্টেশনের জন্য পাঠানো একটি রকেটের ধ্বংসাবশেষ রবিবার ফিলিপাইনের সমুদ্রে পড়ে যায় বলে চীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়।
লং মার্চ-৫বি রকেটের চূড়ান্ত পর্যায়ের বেশির ভাগ অংশই স্থানীয় সময় রাত ১২টা ৫৫ মিনিটে বায়ুমণ্ডলে প্রবেশের পর পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। সংস্থাটি এর আগে বলেছিল যে বুস্টারটি নিয়ন্ত্রণবিহীনভাবেই পড়তে দেওয়া হবে।
ঘোষণায় অবশিষ্ট ধ্বংসাবশেষ স্থল বা সমুদ্রে পড়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বলা হয়েছে যে "ল্যান্ডিং এরিয়া" ১১৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং ৯.১ ডিগ্রি উত্তর অক্ষাংশে ছিল। এই অঞ্চলটি ফিলিপাইনের পুয়ের্তো প্রিন্সেসা শহরের দক্ষিণ-পূর্ব দিকে, পালাওয়ান দ্বীপের জলের মধ্যে রয়েছে। উল্লেখ্য, ২১ টন ওজনের ১০ তলা উচ্চতা বিশিষ্ট রকেটটি রবিবার হাইনানের ওয়েনচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে ৫বি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ছিল ওয়ান্টিয়ান স্পেস স্টেশন মডিউলের এবং এটিকে তিয়াংগং স্পেস স্টেশনে যুক্ত করা হয়েছিল
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, August 01, 2022
চীনা রকেটের ধ্বংসাবশেষ পালাওয়ান দ্বীপে পুয়ের্তো প্রিন্সেসার কাছে সমুদ্রে পড়লো
Tags
International#
Share This
About Sangbad Voice 9
International
Tags
International
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment