নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ যে সব রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কম, সেখানে হিন্দুদের সংখ্যালঘু মর্যাদা দেওয়ার দাবিতে কেন্দ্রের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। আগামি ৬ সপ্তাহের মধ্যে এই মতামত আদালতকে জানাতে হবে। পরবর্তী শুনানী হবে আগামী ১৯ অক্টোবর। এর আগে কেন্দ্রীয় সরকার আদালতকে জানায়, এ বিষয়ে মতামত দেওয়ার জন্য আরও কিছু সময় প্রয়োজন।
দেশের ১০টি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। দাবি করা হয়েছে, যেখানে হিন্দুদের জনসংখ্যা কম, সেখানে তাঁদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হোক। এই বিষয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ মন্ত্রক আদালতে জানিয়েছে, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছাড়া হিমাচল, ইউপি, হরিয়ানার মতো রাজ্য থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, August 30, 2022
Home
National
Recent
যে সব রাজ্যে হিন্দুদের সংখ্যা কম সেখানে তাদের সংখ্যালঘু মর্যাদা দেওয়া হোকঃ ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট
যে সব রাজ্যে হিন্দুদের সংখ্যা কম সেখানে তাদের সংখ্যালঘু মর্যাদা দেওয়া হোকঃ ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment