Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 10, 2022

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গাড়িতে বসে থাকা দুই ভাই এর মৃত্যু, আহত ২

প্রতীকি ছবি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
খুলে ফেলা ট্রান্সফর্মার আনতে গিয়ে মৃত্যু হলো বিদ্যুৎ দপ্তরের কর্মী দুই ভাই এর। আগুনে পুড়ে আহত হয়েছেন বিদ্যুৎ দপ্তরের অপর দুই কর্মীর। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানার পানিপথ জেলার সামালখার শহরে। গুরুতরভাবে ঝলে যাওয়া দুই কর্মীকে ভর্তি করা হয়েছে শহরের এক বেসরকারী হাসপাতালে। 
 জানা গেছে, রবিবার সামালখারের ছড়িয়া গ্রামে একটি ট্রান্সফর্মার পুড়ে যায়। বিদ্যুৎ দপ্তরে খবর পাঠালে বিদ্যুৎকর্মীরা খুঁটি থেকে ট্রান্সফর্মারটি সরিয়ে নামিয়ে দেন। কিন্তু, বিদ্যুতের তারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটা সকলেই ভুলে যান। মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের গাড়িতে এই ট্রান্সফর্মার সংগ্রহ করতে আসেন দীপক ও তাঁর ভাই অনিল। দীপক এবং অনিলের সঙ্গে তাদের সহকর্মী রামনিবাস এবং নরেন্দ্রও ছিলেন। চারজন মিলে মাটিতে পড়ে থাকা ট্রান্সফর্মারটি গাড়িতে বোঝাই করে। এর পর তিনি গাড়িটিকে ব্যাক করতে শুরু করলে ১১ হাজার ভোল্টেজ লাইনের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। গাড়ির ধাক্কায় খুঁটিতে বাঁধা ১১ হাজার ভোল্টেজ লাইনের তার ভেঙে গাড়িটিকে স্পর্শ করে। এর জেরে গাড়িতে বসে থাকা দুই ভাই দীপক ও অনিল ঘটনাস্থলেই মারা যান। রামনিবাস এবং নরেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

No comments:

Post Top Ad

Pages