বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: খুলনা জেলার পাইকগাছা উপজেলায় জেলের জালে আটকা পড়ে ১শ কেজি ওজনের শিবলিঙ্গ। শুক্রবার (১৯আগষ্ট) বিকেলে উপজেলার হরিঢালী ইউপির গোলাবাড়ীর কপোতাক্ষ নদ থেকে জগদীশ-অঞ্জনা বিশ্বাস দম্পত্তি এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করেন। পরবর্তীতে তারা হরিঢালীর ৫ নং ওয়ার্ড সদস্য আজিজুল হক খান ও ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে জ্ঞাত করে শনিবার দুপুরে থানায় হস্তান্তর করেন। শিবলিঙ্গের উদ্ধার সম্বন্ধে নোয়াকাটির মালোপাড়ার বাসিন্দা জগদীশ-অঞ্জনা দম্পতি বলেন, মাছধরার জন্য আমরা প্রতিদিনের ন্যায় কপোতাক্ষ নদে পাটাজাল পাতি। জাল তোলার সময় বাঁধা পেলে নদে নেমে এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করে বাড়িতে এনে সকলের খবর দেই।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, প্রায় ১শ কেজি ওজনের ৩ ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গটি কষ্টি পাথরের কিনা, সেটা পরীক্ষা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাবেনা।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Saturday, August 20, 2022
খুলনায় জেলের জালে উঠলো ১শ কেজি ওজনের শিবলিঙ্গ
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment