ভয়েস ৯, নিউজ ডেস্কঃ শনিবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় হরদোই জেলার পালিতে ৮ জন ব্যাক্তির মৃত্যু হয়েছে। একটি ট্রাক্টর-ট্রলি সেতুর রেলিং ভেঙে গারা নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ১৪ জন কৃষক সাঁতরে বেরিয়ে আসেন। গভীর রাতে ডুবুরিরা ট্রাক্টর চালক মুকেশের (২২) মৃতদেহ উদ্ধার করে। রবিবার সকালে নদী থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, পালি থানা এলাকার বেগরাজপুর গ্রামের প্রায় ২২ জন কৃষক নিজামপুর পুলিয়ার মান্ডিতে ট্রাক্টর-ট্রলিতে শসা বিক্রি করতে গিয়েছিলেন। ফেরার সময়, দুই জন কৃষক রামলীলা স্কোয়ারে নেমে যান। এর পর গারা ব্রিজের কাছে এসে ট্রাক্টরের বাঁ দিকের চাকা ফেটে বেরিয়ে যায়। তার জেরে ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে গারা সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়। দুর্ঘটনার পর চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। গভীর রাতে ট্রাক্টর চালকের দেহ উদ্ধার করে এনডিআরএফ ও এসডিআরএফ। রবিবার সকালে নদী থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, August 28, 2022
পালিতে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনা: গারা নদী থেকে আটটি মৃতদেহ উদ্ধার,
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment