ছবি সৌজন্যঃ এ এন আই
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে আজ দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ দেখাবে কংগ্রেস। কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। নতুন দিল্লি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এদিকে, দিল্লিতে দলের সাংসদরা সংসদ থেকে 'চলো রাষ্ট্রপতি ভবন' পালন করবেন, যাতে এই বিষয়গুলি নিয়ে তাঁদের প্রতিবাদ জানানো হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্যরা "পিএম হাউস ঘেরাও" এ অংশ নেবে। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক সম্মেলন করবেন রাহুল গান্ধী।

No comments:
Post a Comment