ভয়েস ৯, নিউজ ডেস্কঃ চিঠি দিতে গিয়ে এক দল কুকুরের আক্রমণে প্রান হারালেন পামেলা জেন রক নামে ফ্লোরিডার ৬১ বছর বয়সী এক পোস্টাল কর্মী
পুটনাম কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, রবিবার দুপুরের হামলার পর সোমবার রাতে তিনি মারা যান। শেরিফের অফিস জানিয়েছে, দুপুরের কিছু পরে ডেপুটিরা ঘটনাস্থলে এসে দেখেন, ওই মহিলা রক্তাত অবস্থায় মাটিতে থাকা ওই নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তারা কাছাকাছি একটি বেড়ার ভিতরে পাঁচটি কুকুরকে দেখতে পান।
পুটনাম কাউন্টির চিফ ডেপুটি কর্নেল জোসেফ ওয়েলস বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে কুকুরগুলো একটি বেড়া দেওয়া ইয়ার্ডে ছিল কিন্তু বেড়ার নিচ দিয়ে থাকা কিছু পাথর সরিয়ে তারা বেরিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা ডেপুটিদের বলেন, তারা একজন মহিলাকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছেন এবং তারা বাইরে দৌড়ে গিয়ে দেখেন কুকুরেরা তাকে আক্রমণ করেছে। কুকুরের মালিক সহ বেশ কয়েকজন প্রতিবেশী সাহায্য করার জন্য ছুটে এসেছিলেন, কুকুরগুলিকে মহিলার কাছ থেকে টেনে আনার চেষ্টা করেছিলেন। আর একজন প্রাণীদের ভয় দেখানোর জন্য মাটিতে একটি রাইফেল থেকে গুলিও ছোড়ে। তবে তাদের সেই প্রচেষ্টা কাজে লাগেনি।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, August 24, 2022
কুকুরের আক্রমণে প্রাণ হারালেন ফ্লোরিডার এক ডাক-কর্মী
Tags
International#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
International,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment