Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 24, 2022

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বুধবার (২৪আগস্ট) বিকেলে ৩ টায় দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ৩৮ বছর বয়সী ফরহাদ শেখ ও একই উপজেলার সোনাকুড় এলাকার ৫৫ বছরের রুবিয়া বেগম। তবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৩৫ বছর। সদর থানার ওসি মোঃ নাসীর উদ্দীন জানান, বিকেলে সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটির ওপর পড়ে একটি মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত মোটরসাইকেল আরোহীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সদর উপজেলার সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবিয়া নিহত হন।

No comments:

Post Top Ad

Pages