Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, August 13, 2022

মূল্য বৃদ্ধির বেড়াজালে সাধারণ মানুষ, প্রতি হালি ৬০ টাকা 'গরিবের প্রোটিন'

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: সারাদেশে ডিমের পাইকারি আড়তে ডিমের দাম ব্যাপক হারে বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতি হালিতে ৯ থেকে ১২ টাকা বেড়েছে। এছাড়া হাঁসের ডিমের দাম হালিতে ১৫ টাকা বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়েছে এমন অজুহাতে ডিমের দাম এতটা বাড়ানো হয়েছে। ‘গরিবের প্রোটিন’ হিসেবে পরিচিত মুরগির ডিম এক সপ্তাহ আগে পাইকারি পর্যায়ে প্রতি হালি ৩৬ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৮ টাকা দরে বিক্রি হয়েছে। এখন সেই ডিম পাইকারি পর্যায়ে প্রতি হালি ৪৫ টাকা এবং মহল্লার মুদিদোকানে খুচরা পর্যায়ে ৪৮ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। ৪৫ টাকা হালি দরের হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গতকাল শুক্রবার ডিমের পাইকারি বাজার ফুলবাড়ী শহরের বাজার এবং মহল্লার মুদিদোকান ঘুরে এসব চিত্র পাওয়া গেছে। শহরের বাজার এলাকার পাইকারি আড়ত থেকে নিয়মিত ডিম কেনেন স্থানীয় ক্রেতারা। গত (১২আগষ্ট) শুক্রবার তিনি প্রতি হালি ডিম কিনেছেন ৩৮ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে গতকাল শুক্রবার একই আড়তে ডিম কিনতে হয়েছে ৪৫ টাকা। ক্ষুব্ধ এই গৃহবধূ বলেন, তেলের দাম বাড়ার পর নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সবজি থেকে শুরু করে চাল, ডাল, মসলা, সয়াবিন, মাছ, মাংস সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দাম বাড়লেও লাভ বাড়েনি বলে উল্লেখ করেছেন ডিম ব্যবসায়ী দুলাল হোসেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খরচ বেড়েছে। এ কারণে ডিমের দাম বেড়েছে। আগে প্রতি হালি ডিমে দু-তিন টাকা লাভ করতাম এখনো তা-ই করছি।

No comments:

Post Top Ad

Pages