Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 29, 2022

সরকার কেন পুজো কমিটিগুলিকে অনুদান দেবে, তা এক সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবেঃ হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ এ বছর রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা হিসাবে পুজো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিদ্যুতের বিলে ৬০ % ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি। আর এই ঘোষণা হওয়ার পর কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সোমবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। 

শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী নিজে বৈঠক ডেকে এই কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে টাকাও। বিচারপতিরা এরপর বলেন, সরকার কেন পুজো কমিটিগুলিকে অনুদান দেবে তা রাজ্যকে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে। বিচারপতিদের নির্দেশ, আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।

No comments:

Post Top Ad

Pages