বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মিলন মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ব্লু-মার্লিন ফিশ। এটির ওজন ১৩৫ কেজি। গতকাল সোমবার (২২ আগস্ট) সকালে বঙ্গোপসারের সোনারচর পয়েন্ট থেকে মাছটি ধরা পরে। পরে আজ বিকেল ৩টার দিকে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মাসুদ মোল্লার আড়তে আনা হয়।
এ সময় এ মাছটিকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। উপকূলে এ মাছের চাহিদা কম থাকায় বাচ্চু মিয়া নামে এক মাছ ব্যবয়াসী এটিকে ১৫ হাজার টাকায় কিনে নেন।
কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছের বৈজ্ঞানিক নাম ম্যাকাইরা নিগরিক্যানস। এ মাছ অনেক দ্রুতগতির। এটি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার দৌড়ায়। ব্লু-মার্লিন সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, August 23, 2022
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ব্লু-মার্লিন ফিশ
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment