বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবির থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১৯ আগস্ট) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএনের অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর।
আটক মোঃ ফারুক (২৯) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকের বাসিন্দা ওলা মিয়ার ছেলে।
এ বিষয়ে ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর বলেন, শুক্রবার ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকে জনৈক ব্যক্তির ঘরে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে। এমন খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘেরাও করলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন লোক কৌশলে পালিয়ে যায়। পরে ঘরটিতে অবস্থানকারী সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে লোকটির হেফাজতে রাখা দেশিয় তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি পাওয়া যায়।
এপিবিএনের অধিনায়ক আরও বলেন, আটক মোঃ ফারুক সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি হাসান বারী নুর।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, August 19, 2022
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.


No comments:
Post a Comment