Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, August 09, 2022

ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট আপলোড করার নিয়ম বাতিল করার পথে মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ বিদেশ থেকে আসা যাত্রীদের ভারতে আসার আগে এয়ার সুবিধা পোর্টালে তাদের কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে, এই বিধি বাতিল করার পথে হাঁটতে পারে কেন্দ্র। বেশ কিছুদিন ধরেই একধাইক অভিযোগ পাচ্ছিল সরকার। অভিযোগের মধ্যে ছিল সার্ভার ডাউন, ফর্ম অ্যাক্সেস করতে অসুবিধা সহ শংসাপত্রগুলি আপলোড করার ক্ষেত্রে বারংবার অসুবিধা। সম্প্রতি, যাত্রীদের অসুবিধার কথা উল্লেখ করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে অনুমতি চেয়েছে, যাতে আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিনের শংসাপত্র বা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে না হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক ভ্রমণ প্রাক-মহামারী পর্যায়ে ফিরে আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি দেশ ভ্রমণের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজনীয়তা এবং বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ নিয়েছে। ভারতও সম্ভবতঃ সেই পথে যেতে চলেছে।

No comments:

Post Top Ad

Pages