ভয়েস ৯, ওড়িশাঃ ডাইনি সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল ওড়িশার রায়গড় জেলার কাশীপুর ব্লকের অন্তর্গত টিটিগুড়া গ্রামে। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দাই মাঝি নামে এক বয়স্ক ব্যাক্তি যখন তার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন, তখন একদল লোক তাদের বাড়িতে ঢুকে পরিবারের উপর হামলা চালায়। তার দুই ছেলেকেও মারধর করা হলেও, শেষপর্যন্ত তারা গ্রামবাসীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর দাইকে উত্তেজিত গ্রামবাসীরা পিটিয়ে মারে বলে অভিযোগ। এই ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে। মৃতদেহটি বাজেয়াপ্ত করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে
এসডিপিও দিব্যজ্যোতি দাস বলেন, আমরা একজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে সে অপরাধ করার কথা স্বীকার করেছে। আরও তদন্ত চলছে'।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, August 04, 2022
ওড়িশাঃ ডাইনি সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
Tags
Crime#
National#
Share This
About Sangbad Voice 9
National
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment