ভয়েস ৯, নিউজ ডেস্কঃ 'বুস্টার ডোজ নেওয়ার পরও করোনা! এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতা।’ 'ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা, জনস্বাস্থ্য ও শিল্প দৃষ্টিভঙ্গির আধুনিকীকরণ' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বাবা রামদেব এই কথা বলেন। এর আগেও তিনি কোভিড ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন যে 'যোগ' এবং 'আয়ুর্বেদ' এর মাধ্যমে প্রকৃত প্রতিরক্ষা পাওয়া যাবে। যদিও পরে তিনি টিকা নেওয়ার কথা বলেন।
যোগগুরু রামদেব বলেন, বুস্টার ডোজ পাওয়ার পরও যদি কারও করোনা হয়, তাহলে তা চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতা। তার কথায়, চিকিৎসা বিজ্ঞান এখনও শৈশবে রয়েছে, সেই কারণেই বুস্টার ডোজ নেওয়ার পরেও মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, মানুষকে স্বাভাবিক জীবনযাত্রাকে গ্রহণ করতে হবে। আর এক সময় এই পৃথিবীকে আবার ঔষধিতে ফিরে আসতে হবে। গুলঞ্চ নিয়ে গবেষণা করে ওষুধ তৈরি হলে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্তম্ভ হয়ে উঠতে পারে।
এদিন, আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কাটোচ বলেন, করোনাকালে আয়ুষ এর অবদান গোটা বিশ্ব দেখেছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে আয়ুষ সঞ্জীবনী অ্যাপে যে ১.৪৭ কোটি মানুষ এসেছেন, তাঁদের মধ্যে ৮৯ শতাংশ মানুষ আয়ুষ ব্যবহার করেছেন।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, August 04, 2022
'বুস্টার ডোজ নেওয়ার পরও করোনা! এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতা': বাবা রামদেব
Tags
National#
Share This
About Sangbad Voice 9
National
Tags
National
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment