Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, August 31, 2022

নিখোঁজের নয় দিন পর জঙ্গল থেকে যুবকের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার কলাকোপা এলাকা থেকে যুবকের তিন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকালে কলাকোপা গ্রামের গভীর জঙ্গল থেকে তিন ভাগে বিচ্ছিন্ন পা-মাথা-হাতের অংশ উদ্ধার করা হলেও তার শরীরের মাঝের অংশ পাওয়া যায়নি। জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র সাগর (১৮) নয়দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সাগরের বাবা আব্দুর রহমান বলেন, কে বা কারা আমার ছেলেকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেফতার না হলেও পুলিশ নিশ্চিত হতে পেরেছে কারা এ ঘটনার সাথে জড়িত। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

No comments:

Post Top Ad

Pages