ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সকালে রাজস্থানের সিকারের খাটু শ্যাম মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন ভক্তের মৃত্যু হয়েছে। ভোরবেলা মন্দিরের দরজা খুলতেই ব্যাপক ভিড় হয়। ভিতরে যাবার জন্য শুরু হয় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। এই সময় ভিড়ের চাপে মাটিতে পড়ে যান বেশ কয়েকজন মহিলা পূণ্যার্থী। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে ভোর ৫টায়। একাদশী উপলক্ষে দর্শনের জন্য ভক্তদের ভিড় অন্যদিনের চেয়ে অনেক বেশি ছিল। গভীর রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন ভক্তরা। সকালে মন্দিরের দরজা খুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। দুর্ঘটনায় মৃত এক মহিলার নাম শান্তি দেবী। দু'জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃতদেহগুলি খতুশ্যামজি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, যেখানে তাদের ময়নাতদন্ত করা হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, August 08, 2022
Home
National
Recent
রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৩ মহিলা পুণ্যার্থী, আহত বেশ কয়েকজন
রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৩ মহিলা পুণ্যার্থী, আহত বেশ কয়েকজন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment