Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 08, 2022

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের কৃষক গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশেে নেত্রকোনা জেলার মদন উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফজলুর রহমান নামের এক কৃষককে গ্রেফতার করা হয়েছে। মদন থানা পুলিশ সোমবার দুপুরে ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এর আগে রবিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিত শিশুটির বয়স ১১ বছর। অন্যদিকে অভিযুক্ত ফজলুর রহমানের বয়স প্রায় ৬০। জানা গেছে, রবিবার রাতে বিদ্যুৎ না থাকায় শিশুটি দরজা খোলা রেখে নিজ ঘরে ঘুমিয়েছিল। এ সুযোগে প্রতিবেশী ফজলুর রহমান ওই ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির ডাক-চিৎকারে তার স্বজনরা এসে ফজলুর রহমানকে আটক করে রাখেন। পরে সোমবার বেলা ১২টার দিকে মদন থানা থেকে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ফজলুর রহমানকে সোমবার আদালতে তোলা হয়েছে। এছাড়া একই দিন ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post Top Ad

Pages