Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, August 28, 2022

মহারাষ্ট্র: বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২ বছরের মেয়ে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ মহারাষ্ট্রের অমরাবতী জেলায় গ্যাস বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ২ বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। জানা গেছে, শনিবার সন্ধ্যায় নাগপুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অচলপুর তালুকের শিন্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই শিশুটি তার দাদার সাথে তানহা পোলা উৎসবে গিয়েছিল। সেখানে তার দাদা তার জন্য গ্যাস বেলুন কিনে দিতে যায়। বেলুন ফোলানোর সময় সিলিন্ডার ফেটে যায়। সিলিন্ডারের একটি অংশ মেয়েটির পায়ে আঘাত করায় শিশুটি গুরুতর আহত হয়। তাহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। অচলপুর পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে এবং এ বিষয়ে তদন্ত চালাচ্ছে বলেও জানান ওই আধিকারিক।

No comments:

Post Top Ad

Pages