Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, September 07, 2022

‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচিতে বৃহস্পতিবার তারকেশ্বরে শুভেন্দু

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির মুখে এখন নতুন স্লোগান -‘চোর ধরো, জেল ভরো’। আর এই কর্মসূচিতে আগামিকাল তারকেশ্বরে জনসভা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু মাইতি। দুপুর ৩ টে নাগাদ এই কর্মসূচি রূপায়নে জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে, ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচিকে সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর মিছিল করতে জলপাইগুড়িতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা শুনতে ডুয়ার্সে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক ব্যানার্জী। জানা গেছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাস্থলের সামনে লাগানো হয়েছে বিশালাকার ফ্লেক্স। তাতে লেখা, ‘চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা’। এ নিয়ে দু দলের মধ্যে শুরু হয়েছে অভিযোগ, পালটা অভিযোগের পালা।

No comments:

Post Top Ad

Pages