Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, September 11, 2022

আবার মেঘালয়ের জেল ভেঙ্গে পালালো ৬ জন দাগী আসামী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল কারারক্ষীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জেল ভেঙ্গে চম্পট দিল ৬ জন দাগী অপরাধী। তাদের সন্ধানে চলছে তল্লাশি। জানা গেছে, মেঘালয়ের জোওয়াই জেলার একটি কারাগার থেকে শনিবার কমপক্ষে ছয়জন দাগী অপরাধী পালিয়ে গেছে। কারাগার থেকে পালিয়ে আসা ছয় অপরাধীর মধ্যে রয়েছে ‘আই লাভ ইউ তালাং’ নামে এক অপরাধী। ‘আই লাভ ইউ তালংকে’ সম্প্রতি একটি হত্যা মামলায় মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছিল। 
 শনিবার দুপুর দেড়টার দিকে 'কারা বিরতি' হয় বলে জানা গেছে। অপরাধীরা জেল থেকে পালানোর সময় কারারক্ষীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ‘আই লাভ ইউ তালাং’ ছাড়াও অন্য যে পাঁচজন অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা হল: রমেশ ধাখর, মার্সাঙ্কি তারিয়াং, রিকমেনলাং লামারে, শিডরকি ঢাকার এবং লোডেস্টার তাং। রমেশ ধাখরকে ‘আই লাভ ইউ তালং’-এর সঙ্গে একটি জোড়া খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। দু'জনের বিরুদ্ধেই গত আগস্টে মেঘালয়ের জোওয়াইতে ট্যাক্সি চালক দামহিপাইয়া পাপেং ও ফুলমুন খারসাহনোহকে হত্যা করার অভিযোগ আনা হয়। 
উল্লেখ্য, এর আগে গত ২২ জুন একই জোওয়াই জেলা কারাগার থেকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক বন্দি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ওই অপরাধী হল শাইনিংস্টার পালা। সে একটি হত্যা মামলার আসামি এবং এই নিয়ে দ্বিতীয়বারের মতো সে কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। শুধ তাই নয়, তার আগে গত ১৯ জুন আর এক অপরাধী জেল ভেঙ্গে পালায় বলে জানা গেছে।

No comments:

Post Top Ad

Pages