নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর। আর এই সিদ্ধান্তের কথা রাজ্যের কলেজগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো রাজ্যে স্নাতক স্তরে একাধিক কলেজে বহু আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে৷ ফলে এই নতুন ন্ররদেশ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের। এদিকে, নতুন শিক্ষাবর্ষে স্নাতক স্তরের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। সেটাও পিছোতে চলেছে বলে জানা গেছে।
রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে আগামী ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চাইলে স্নাতক স্তরে ভর্তির জন্য আবার পোর্টাল খুলতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালানো যাবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। কিন্তু ৩০ সেপ্টেম্বর তারিখ থেকে পুজোর ছুটি পড়ে গেলে পুজোর আগে কি নতুন সেমেস্টারের ক্লাস শুরু হবে? এ নিয়ে ধন্দ কাটছে না নতুন ভর্তি হওয়া স্নাতক্সতরের ছাত্র-ছাত্রীদের।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Saturday, September 10, 2022
রাজ্যের কলেজে বহু আসন ফাঁকা থাকায়, আবার নতুন করে ভর্তি হতে পারবে ছাত্র-ছাত্রীরা
Tags
Kolkata#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment