ভয়েস ৯, নিউজ ডেস্কঃ জন্মদিনে তার নিমন্ত্রণ ছিল না। তাকে নিমন্ত্রণ জানানোর কথাও ছিল না। তবু সে অনাহুতের মতো এলো, রীতিমতো তান্ডব চালালো, তারপর জন্মদিনের সব কেক খেয়ে জমায়েত হওয়া মানুষদের মাঝ দিয়ে চলে গেল।
ঘটনাটা আমেরিকার। রউফ এবং লরা মাজিদিয়ান তাদের দুই বছর বয়সী ছেলে সাইরাসের জন্য তাদের ওয়েস্ট হার্টফোর্ডের বাড়িতে একটি জন্মদিনের পার্টির আয়োজন করছিলেন । অনুষ্ঠান যখন জমে উঠেছে, তখন দেখা গেল একটা লোমশ অতিথি তাদের বাড়ির লনে প্রবেশ করল।
একটি কালো ভালুক কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে জন্মদিনের টেবিলে আসন গ্রহণ করে মন দিয়ে বেশ কয়েকটি কাপকেক খেতে শুরু করে। তারপর খাওয়া শেষ করে ধীরে সুস্থে বেরিয়ে যায়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, September 13, 2022
জন্মদিনের পার্টিতে জোর করে ঢুকে সব কেক খেয়ে গেল কালো ভালুক
Tags
International#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
International,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment