নিজস্ব প্রতিনিধিঃ আজ সকালে শিলিগুড়ি মহকুমার অর্ড চা বাগানে হাতির আক্রমণে প্রাণ হারালেন এক বৃদ্ধ। হাতিটি তাকে শুড় দিয়ে তুলে মাটিতে আছাড় মারে। সং সঙ্গে মৃত্যু হয় তার।
জানা গেছে, হারিয়ে যাওয়া গরু খুঁজতে যাওয়াই কাল হয়েছিল মৃত নুয়স বরাইক(৬৩)এর। তিনি যখন গরু খুঁজতে খুঁজতে লোকালয়ের বাইরে চলে এসেছিলেন, তখন পড়ে যান বুনো হাতির সামনে। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, মাথায় ছাতা থাকায় দৃষ্টি চলছিল না বৃদ্ধের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বাগডোগরা থানার পুলিশ ও বনদপ্তরের পানিঘাটা রেঞ্জের কর্মীরা। বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এরপর বনদপ্তরের কর্মীরা ঘাতক হাতিটিকে পানিঘাটা জঙ্গলে ফেরত পাঠায়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, September 01, 2022
হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের
Tags
Environment#
Kolkata#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Environment,
Kolkata,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment