Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, September 13, 2022

তেলঙ্গানাঃ সেকেন্দ্রাবাদের একটি হোটেলে আগুন লেগে মৃত ৮

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি হোটেলে আগুন লেগে ৮ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। প্রাণ বাচানোর জন্য অনেকে লাফ দেয় হোটেল থেকে। জানা গেছে, হোটেলের নিচুতলায় একটি ইলেকট্রিক স্কুটার রিচার্জিং ইউনিটে প্রথমে আগুন লাগে। তারপর, সেখানে থেকে আগুন ও ধোঁয়া ১ম ও ২য় তলায় ছড়িয়ে পড়ে। ফলে, আতঙ্কিত আবাসিকরা ছোটাছুটি শুরু করে, অনেকে আতঙ্কে ঝাপ দেয়। 
আগুনের খবর পেয়ে প্রথমেই ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তারা উদ্ধারকার্যে হাত লাগায়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ এলানগানা জানান, এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 


ডিসিপি, উত্তর জোন চন্দনা দীপ্তি জানান, "গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়, যেখানে প্রচুর বৈদ্যুতিক বাইক পার্ক করা ছিল। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। ৮ জন মারা গেছেন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে।"
ছবিঃ এ এন আই

No comments:

Post Top Ad

Pages